জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জকে অপহরণের সম্ভাবনা।
জার্মান সরকার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে, যেখানে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জকে অপহরণের সম্ভাবনার উল্লেখ করেছিলেন।
বার্লিনে সোমবার এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিলে বলেন, “আমরা এ ধরনের উসকানিমূলক বক্তব্য গভীরভাবে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছি।
এর আগে রোববার মেদভেদেভ মন্তব্য করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মতো কৌশল ব্যবহার করে বিশ্বের অন্যান্য নেতাদেরও অপহরণ করা যেতে পারে। ওই প্রসঙ্গে মেদভেদেভ জার্মান চ্যান্সেলরের নাম উল্লেখ করে বলেন, “একটি কাল্পনিক পরিস্থিতিতে নিও-নাৎসি মার্জকে অপহরণ করা হতে পারে এক চমকপ্রদ মোড়।”
বিশ্লেষকদের মতে, মেদভেদেভের এই ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জার্মানি স্পষ্ট করেছে, রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এমন উসকানিমূলক মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের জন্য উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। বর্তমানে মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে বিচারাধীন।

মতামত দিন