আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের কোটে তোলা হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে।

নিজেস্ব প্রতিবেদক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ফেডারেল আদালতে হাজির হয়েছেন। কারাগার থেকে আদালতে আনার সময় তাকে হাতে হাতকড়া লাগানো এবং সশস্ত্র নিরাপত্তা পাহারায় রাখা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো ও তার স্ত্রী ফেডারেল আদালত ভবনে পৌঁছালে বিচারকের সামনে হাজির করা হয়। স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে ডিস্ট্রিক্ট বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তোলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাদুরো হেলিকপ্টার থেকে নামার সময় তার স্ত্রী সঙ্গী ছিলেন। ওই সময়ে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এজেন্টরা তাদের চারপাশে অবস্থান করছিলেন। মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে এবং তার পরণে কারাবন্দিদের পোশাক ছিল।

এর আগে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে হেলিকপ্টারে তোলা হয় এবং সেখান থেকে আদালতে স্থানান্তর করা হয়। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগ সংস্থাগুলো ‘ড্রাগ সংক্রান্ত মামলায় আদালতে হাজির করা’ হিসেবে উল্লেখ করেছে।

মতামত দিন