কুয়েত থেকে গত এক বছরে বিতাড়িত প্রায় ৩৯,৫০০ প্রবাসী।
কুয়েতে গত এক বছরের মধ্যে প্রায় ৩৯,৫০০ প্রবাসীকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, বিতাড়িতদের অনেকেই আইন লঙ্ঘন, মাদক-সংক্রান্ত অপরাধ এবং জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে শনাক্ত হয়েছেন।
নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, দেশের নিয়ম ও আইন মানা সব প্রবাসীর জন্য বাধ্যতামূলক। যাদের কার্যক্রম কুয়েতের সামাজিক ও নিরাপত্তা শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
কিছু পরিবারের রেসিডেন্সি মূল স্পন্সরের ওপর নির্ভরশীল হওয়ায়, স্পন্সরের বিতাড়নের পর পরিবারের সকল সদস্যকেও দেশ ছাড়তে হয়েছে।
কুয়েত সরকার সতর্ক করেছে, যারা আইন মেনে চলবেন, তাদের কোনো ঝুঁকি নেই। তবে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আগামীতেও অব্যাহত থাকবে।

মতামত দিন