মাদুরো আটক অভিযানের আগে পাঁচ মাস ধরে নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মাদুরোর গতিবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছে অভিযানের আগে পাঁচ মাস ধরে। মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, গত আগস্ট থেকে মাদুরোর দৈনন্দিন কর্মকাণ্ড, অবস্থান, চলাফেরা, খাদ্যাভ্যাস এবং এমনকি পোষা প্রাণীর বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছিল।
এই নজরদারির ওপর ভিত্তি করে ‘অপারেশন অ্যাবসলিউট রিজার্ভ’ নামে সামরিক অভিযান চালানো হয়। অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।
জেনারেল কেইন বলেন, অভিযান পরিকল্পনা ও মহড়া কয়েক মাস ধরে চালানো হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মাত্র চার দিন আগে তিনি সামরিক বাহিনীকে অভিযান অনুমোদন দেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রতি তার নীতি আরও কঠোর হয়ে ওঠে, যা মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আরও স্পষ্টভাবে চিহ্নিত করে।
সূত্র: এএফপি

মতামত দিন