আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

জাপান সরকার জানিয়েছে, উত্তর কোরিয়া দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জাপান সাগরের দিকে পড়েছে। ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে এবং এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার যৌথ চিফ অব স্টাফও পূর্বে এই উৎক্ষেপণের কথা নিশ্চিত করেছেন। জাপানি উপকূলরক্ষীরা জাহাজ চলাচলকারীদের সতর্ক করেছেন, যেন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আশেপাশে না যায়।

উল্লেখযোগ্য, গত ২৮ ডিসেম্বর উত্তর কোরিয়া দুটি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বিদেশি হুমকির মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়া চালানো হয়েছে।

সূত্র: কিয়োডো নিউজ টাইমস নাউ নিউজ 

মতামত দিন