আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মাদুরোকে হোয়াইট হাউসে অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার বিতর্কিত ভিডিও, আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে ব্যতিক্রমধর্মী একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ভিডিওটিতে ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ লেখা দেখা যায়। পাশাপাশি ক্যাপশনে ব্যবহার করা হয় ‘পার্প ওয়াক’ শব্দটি—যার অর্থ অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া। দৃশ্যে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় নিকোলাস মাদুরো একটি করিডর দিয়ে হেঁটে যাচ্ছেন। করিডরের নীল কার্পেটে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’, যা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক শাখাকে নির্দেশ করে।

ভিডিওর আরেক অংশে হাঁটার সময় সেখানে উপস্থিত একজনকে মাদুরোকে ‘শুভ নববর্ষ’ বলতে শোনা যায়। তবে ভিডিওটির প্রেক্ষাপট, সময় বা বাস্তবতা নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ ধরনের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের টানাপোড়েনের নতুন প্রকাশ বলেও মন্তব্য করছেন।

মতামত দিন