স্থানীয় সময় সকাল ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার পাম বিচে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর আটক সম্পর্কিত দাবি তুলে ধরবেন।
বিবিসি জানায়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় পরিসরের অভিযান চালিয়েছে এবং এই অভিযানের অংশ হিসেবে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
দ্বিপক্ষীয় বিবাদ অবনতির প্রেক্ষিতে ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে। কারাকাসের পক্ষ থেকে এ হামলাকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, লক্ষ্য ছিল দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করা, যা তাদের পরিকল্পনায় সফল হবে না।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভিতরে বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে সামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের পেন্টাগন সমস্ত প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে।

মতামত দিন