আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সুইজ আল্পসের বিলাসবহুল স্কি রিসোর্টে বিস্ফোরণ,বেশ কয়েকজন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

সুইজারল্যান্ডের ক্রঁ-মঁতানা এলাকার একটি প্রিমিয়াম আলপাইন স্কি রিসোর্টের বার থেকে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ঘটেছে এই দুর্ঘটনা, এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, লে কনস্টেলেশন লাউঞ্জ বারে রাত ১:৩০ টার দিকে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ওই সময় প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করা হয়। তবে উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা ঘিরে একটি নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।

বর্তমানে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ জনগণকে আতঙ্কিত না হতে এবং স্থানীয় নিষেধাজ্ঞা মেনে চলতে অনুরোধ করেছে।

সূত্র: সিএনএন 

মতামত দিন