আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নিলেন জোহরান মামদানি।

নিজেস্ব প্রতিবেদক:

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি পবিত্র কোরআনের ওপর হাত রেখে দায়িত্ব গ্রহণ করেছেন। এটি শহরের ইতিহাসে মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়রের শপথগ্রহণ।

তার শপথগ্রহণ অনুষ্ঠান দুই ভাগে অনুষ্ঠিত হয়। ব্যক্তিগতভাবে মধ্যরাতে তিনি তার দাদার ব্যবহৃত কোরআন ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন কোরআন ব্যবহার করেন। পরবর্তীতে প্রকাশ্য অনুষ্ঠানে আরেকটি কোরআন হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

মুখপাত্র জানিয়েছেন, শপথগ্রহণে তিনটি ভিন্ন কোরআন ব্যবহার করা হয়েছে। মামদানি এই মাধ্যমে নিউইয়র্কের মুসলিম ও বৈচিত্র্যময় সমাজের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য হিসেবে নির্বাচনী প্রচারণার সময় তিনি তার ধর্মীয় বিশ্বাস নিয়ে স্বচ্ছ থাকতেন। নির্বাচনের সময় তিনি মুসলিম সম্প্রদায়ের সমান সুযোগ ও মর্যাদা পাওয়ার প্রতি গুরুত্বারোপ করেছিলেন।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির কিউরেটর হিবা আবিদ বলেন, “মামদানির শপথগ্রহণ ইসলামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং নিউইয়র্কের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি।”

শহরের নতুন মেয়র হিসেবে জোহরান মামদানি এখন বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের সঙ্গে কাজ করে শহরের শৃঙ্খলা ও উন্নয়নে অবদান রাখবেন।

সূত্র: নিউ হ্যাভেন রেজিষ্ট্রার

মতামত দিন