আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম কিনছে ভারত।

যুক্তরাষ্ট্র ১৩ কোটি ১০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম ভারতের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে উন্নত ‘সি-ভিশন’ সফটওয়্যার, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা, যা ইন্দো-প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদারে সহায়তা করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বিক্রয় যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভারতের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি করবে। তবে এতে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন ঘটবে না।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, এসব সরঞ্জাম ভারতের নৌবাহিনীর কৌশলগত অবস্থান ও হুমকি শনাক্ত করার সক্ষমতা বাড়াবে।

এদিকে, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যদিও পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। দুই দেশের সম্পর্ক বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে, যে যেকোনো সময় যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।

মতামত দিন