আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হজ মৌসুমে ১৮ লাখ হজযাত্রীর জন্য মক্কায় রেকর্ডসংখ্যক আবাসন প্রস্তুত।

আসন্ন হজ মৌসুম সামনে রেখে মক্কায় হজযাত্রীদের জন্য আবাসন সুবিধা বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবার প্রায় ১৮ লাখ হজযাত্রীকে সেবা দিতে প্রস্তুত পবিত্র নগরী।

এর মধ্যে শুধু বিদেশি হজযাত্রীই থাকবেন প্রায় ১৬ লাখ।

হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ মানদণ্ড মেনে এখন পর্যন্ত ৩ হাজার ১৬১টি ভবনকে লাইসেন্স দিয়েছে মক্কার মেয়র অফিস। এসব ভবনে প্রস্তুত করা হয়েছে ৪ লাখ ২৯ হাজারের বেশি কক্ষ।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন প্রথম দফার হজযাত্রীরা। হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে ২৯ এপ্রিলের পর মক্কায় সাধারণ নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ওমরাহ পালনের উদ্দেশ্যে আগত বিদেশি নাগরিকদেরও ওই দিনের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কেউ অবস্থান করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ বছর বাংলাদেশ থেকে হজে অংশ নেবেন ৮৭ হাজার ১০১ জন।

মতামত দিন