আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

টানা সপ্তম দিনের মতো সংঘর্ষে লিপ্ত ভারত-পাকিস্তান সীমান্তরক্ষীরা।

লাগাতার সপ্তম রাতের মতো ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) বরাবর। বুধবার (৩০ এপ্রিল) রাতে জম্মু-কাশ্মিরের কুপওয়ারা, উরি ও আখনুর সেক্টরের বিভিন্ন পয়েন্টে চলে এই পাল্টাপাল্টি গুলিবিনিময়।

বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। তবে গোলাগুলিতে কোনো পক্ষের হতাহতের খবর জানানো হয়নি।

ভারতের অভিযোগ, প্রথমে পাক সেনারাই বিনা উসকানিতে গুলি চালায় সীমান্তে। পরে জবাব দেয় ভারতীয় বাহিনী। যদিও পাকিস্তানের তরফে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে কাশ্মিরের পেহেলগাম এলাকায় একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। ওই ঘটনার পর থেকেই সীমান্তে বাড়তে থাকে উত্তেজনা। প্রতিরাতে নিয়মিত গোলাগুলি চলছে দুই দেশের সেনাদের মধ্যে।

এমন পরিস্থিতিতে সীমান্তে নতুন করে সংঘর্ষের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

মতামত দিন