আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মক্কায় জাল হজ প্যাকেজ প্রচারের অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার।

সৌদি আরবের মক্কায় জাল হজ প্যাকেজ প্রচারের অভিযোগে চার চীনা নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা মক্কায় থাকার ব্যবস্থা এবং পরিবহণ সুবিধা প্রদানের নামে হাজিদের প্রতারণা করছিলেন।

মক্কা পুলিশ বুধবার (৩০ এপ্রিল) এক অভিযানে তাদের গ্রেফতার করে।

সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, এ চার চীনা নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ ক্যাম্পেইন চালিয়ে হাজিদের প্রলুব্ধ করছিলেন। তারা এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন, পবিত্র স্থানগুলোর অভ্যন্তরে যাতায়াতের ব্যবস্থা, কুরবানির পশু সরবরাহ এবং হজ ব্রেসলেট বিক্রির মতো বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এছাড়া, সৌদি পুলিশ চলতি সপ্তাহে আরও একটি প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতার করেছে, যারা একইভাবে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে হাজিদের বিভ্রান্ত করছিল। সৌদি প্রশাসন ইতোমধ্যে হজযাত্রীদের এসব ভুয়া ক্যাম্পেইন থেকে সতর্ক থাকতে বলেছে। মক্কা পুলিশ প্রতারকদের ধরতে অভিযান চালিয়ে বেশ কিছু গ্রেফতার করেছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনাটি হজযাত্রীদের জন্য একটি বড় সতর্কতার বিষয়, যেহেতু প্রতারণার ঘটনা বাড়ছে, এবং সৌদি প্রশাসন প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

মতামত দিন