ভারত কর্তৃক পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, বিবিসিকে সতর্কবার্তা।
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনায় যেন থামছেই না পাক-ভারত উত্তেজনা। পাল্টাপাল্টি পদক্ষেপে যখন দুই দেশের রাজনৈতিক অঙ্গন টালমাটাল, তখনই আরেকটি পদক্ষেপ নিলো ভারত।
এক নির্দেশনায় এসব পদক্ষেপ নিয়েছে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিষিদ্ধ চ্যানেলের তালিকায় রয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন, জিও নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজ, সামা টিভিসহ বেশ কয়েকজন সাংবাদিকের ইউটিউব চ্যানেল।
ভারত সরকার অভিযোগ করেছে, এসব চ্যানেল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছিল। পেহেলগাম হামলায় ২৫ পর্যটক ও এক কাশ্মীরি নিহত হওয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, বিবিসির শিরোনাম নিয়েও আপত্তি তুলেছে ভারত। তাদের দাবি, বিবিসি বিভ্রান্তি তৈরি করছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
মতামত দিন