পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ নিহত, সেনা সদস্যসহ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর তিনটি পৃথক অভিযানে অন্তত ১৫ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। এসব অভিযানে দেশটির সেনাবাহিনীর দুই সদস্যও প্রাণ হারিয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, কারাক জেলায় সন্ত্রাসীদের অবস্থানের খবরে একটি গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ চালিয়ে আটজনকে হত্যা করে। তবে অভিযানের সময় উভয় পক্ষের গোলাগুলিতে ল্যান্স নায়েক উসমান মোহমান্দ ও সিপাহী ইমরান খান শহীদ হন।
এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জাম এলাকার একটি পৃথক অভিযানে আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়। অভিযানে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে, যা সন্ত্রাসীরা বিভিন্ন হামলায় ব্যবহার করেছিল বলে জানানো হয়।
আইএসপিআর আরও জানিয়েছে, এসব এলাকায় যেন আর কোনো সন্ত্রাসী লুকিয়ে থাকতে না পারে, সে জন্য স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন