আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আকাশ পথের পদক্ষেপে বিপদে ভারত।

কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। নয়াদিল্লি ইসলামাবাদকে এ হামলার জন্য দায়ী করে প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করলে, পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও কড়া অবস্থান নেয়।

এর অংশ হিসেবে, পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব বিমান সংস্থার জন্য বন্ধ করে দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক আকাশপথে চাপে পড়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের সিদ্ধান্তে উদ্বিগ্ন ভারতের বিমান সংস্থাগুলো। বিকল্প রুটে বিমান চালাতে হলে যেমন খরচ বাড়বে, তেমনি দীর্ঘ সময় লাগবে। এতে আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় দেখা দিতে পারে।

পাকিস্তানের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া যাত্রীদের সতর্ক করেছে। এক্স-এ প্রকাশিত বার্তায় তারা জানিয়েছে, বিকল্প বর্ধিত রুটে উড়তে গিয়ে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু রুটে ফ্লাইট বিলম্বিত হতে পারে অথবা নতুন করে সময় নির্ধারণ করা হতে পারে।

মতামত দিন