আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সীমান্ত লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানে ভারতীয় বিএসএফ সদস্য আটক।

আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন কনস্টেবলকে আটক করেছে পাকিস্তান। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় এই ঘটনা ঘটে।

আটক হওয়া বিএসএফ সদস্যের নাম পিকে সিং। তিনি ১৮২ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত। জানা গেছে, কর্তব্য পালনকালে স্থানীয় কৃষকদের পাশে ছিলেন তিনি। প্রচণ্ড গরমের মধ্যে ছায়া খুঁজতে গিয়ে অসাবধানতায় সীমান্ত পার হয়ে পড়েন পাকিস্তান অংশে।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা চলছে। বিএসএফ বলছে, পাকিস্তান সেনাদের সঙ্গে যোগাযোগ করে কনস্টেবল পিকে সিংকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, পেহেলগামে সদ্য ঘটে যাওয়া হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। এমনিতেই দু'দেশের সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। এর মধ্যে সীমান্ত অতিক্রমের এই ঘটনাটি সংবেদনশীলতা আরও বাড়িয়ে তুলেছে। ভারতের নানা কূটনৈতিক পদক্ষেপের পর পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

মতামত দিন