ইসরায়েলি হামলায় ইরানে কত জন সাংবাদিক নিহত হয়েছে জানাল ইরান।
সংস্থাটি দাবি করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানি গণমাধ্যম অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। তাদের অভিযোগ, সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করা এবং প্রতিরোধ ফ্রন্টের প্রচারযন্ত্রকে ধ্বংস করতেই গণমাধ্যম কর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে।
গত ১৩ জুন শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সময় উত্তর তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবনেও হামলা চালানো হয়।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় দেশটির একাধিক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ১,০৬০ জনে।
অন্যদিকে, যুদ্ধ চলাকালীন ইরানের প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। ধ্বংস হয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটলেও, সংঘাতে আহতদের মৃত্যুর কারণে মৃতের সংখ্যা বাড়ছেই। পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন