আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চীনে স্কুলের খাবারে বিষক্রিয়া: ২৩৩ শিশুর রক্তে অতিমাত্রায় সীসা, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক:

চীনের গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেনে বিষাক্ত রং মেশানো খাবার খেয়ে অন্তত ২৩৩ জন শিশু বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এসব শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে— যা নির্ধারিত সীমার চেয়ে প্রায় ২ হাজার গুণ বেশি।

জাতীয় মানদণ্ড অমান্য করে খাবারে “খাদ্য উপযোগী নয়”—এমন রং ব্যবহার করায় স্কুলের অধ্যক্ষসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, অধ্যক্ষ কিচেন স্টাফদের অনলাইন থেকে ওই রং কিনে খাবারে ব্যবহারের নির্দেশ দেন। শিশুরা অসুস্থ হয়ে পড়ার পরই লুকানো অবস্থায় ওই রংয়ের প্যাকেট উদ্ধার করা হয়।

চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম স্কুল রান্নাঘরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—কর্মীরা খাবারে বর্ণিল রঙিন পদার্থ মাখাচ্ছেন। বিষাক্ত রং ব্যবহার করা হয়, যার প্যাকেটের গায়ে লেখা ছিলো “খাদ্যোপযোগী নয়”।২ ৩৩ জন শিশুর দেহে পাওয়া গেছে উচ্চমাত্রার সীসা। একজন অভিভাবক জানান, তার সন্তানের লিভার ও হজম প্রক্রিয়ায় কী প্রভাব পড়বে তা নিয়ে তিনি শঙ্কিত। আরেকজন অভিভাবক জানান, তার ছেলেকে ১০ দিনের চিকিৎসা নিতে হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, গত মার্চ থেকে শিশুরা পেটব্যথা, ক্ষুধামন্দা ও শরীরে ব্যথার অভিযোগ করে আসছিল।

পুলিশ ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তদন্ত চলছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষাক্ত ও ক্ষতিকর খাবার সরবরাহের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন