আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইউক্রেনে নতুন করে অস্ত্র সহায়তার ঘোষণা ট্রাম্পের।

নিজস্ব প্রতিবেদক:

আলো-ঝলমলে একটি নৈশভোজ। পাশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এমন এক মুহূর্তে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন।

“তারা আক্রমণের মুখে। খুবই তীব্রভাবে। আমরা সহায়তা করব,” ছোট্ট এক বাক্যে নিজের অবস্থান জানিয়ে দেন ট্রাম্প। খবর দিয়েছে সিবিএস নিউজ।

মাত্র কয়েক দিন আগেই ইউক্রেনের জন্য নির্ধারিত কিছু সামরিক সরঞ্জাম আটকে দিয়েছিল হোয়াইট হাউস। সে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছিল। কিন্তু এবার আর দ্বিধা নয়—‘আমেরিকা ফার্স্ট’ বলেই অস্ত্র পাঠানো হবে।

হোয়াইট হাউস বলছে, জাতীয় স্বার্থই ছিল এই সিদ্ধান্তের ভিত্তি। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল আরও পরিষ্কার করে বলেন, “এই যুদ্ধ বন্ধ করতে হবে। শান্তির পথে ইউক্রেনকে শক্ত হতে হবে।”

ট্রাম্প নিজেই বলেন, ইউক্রেনের ‘প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র’ এখন অত্যন্ত জরুরি। পুতিনের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি।

২০২২ সালের আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রই ইউক্রেনের পাশে সবচেয়ে জোরে দাঁড়িয়েছে। ড্রোন, ট্যাংক, রাডার, রকেট লঞ্চার—যা লাগবে, দিয়েছে যুক্তরাষ্ট্র। আবার বিরতি দিয়েছে, আবার দিয়েছে।

মার্চ মাসের উত্তপ্ত বৈঠকের কথা অনেকের মনে আছে—ট্রাম্প ও জেলেনস্কির মুখোমুখি অবস্থান।সে বৈঠকের পরই সাময়িকভাবে থেমে গিয়েছিল সামরিক সহায়তা। কিন্তু থেমে থাকেনি যুদ্ধ, থেমে থাকেনি অস্ত্রের চাহিদা।

মতামত দিন