টেক্সাসে ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫০,নিখোঁজ অনেকে।
সিএনএনের বরাতে জানা গেছে, বৃষ্টিপাত শুরু হয় গত বৃহস্পতিবার সকালে। সকালটা ছিল অপেক্ষাকৃত শান্ত, কিন্তু দুপুরের পর বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে এবং সন্ধ্যার পরপরই তা রূপ নেয় ভয়াবহ বন্যায়। হঠাৎ সৃষ্টি হওয়া এই দুর্যোগ স্থানীয়দের জন্য এক বিপর্যয় হয়ে দেখা দেয়।
বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে ড্রোন, হেলিকপ্টার ও নৌকা নিয়ে তৎপর রয়েছে শত শত উদ্ধারকর্মী।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, “আমরা কাউকে ফেলে রাখছি না। প্রতিটি নিখোঁজকে খুঁজে বের করাই এখন আমাদের মূল লক্ষ্য।”
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশে রয়েছে ফেডারেল সরকার।
মতামত দিন