আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন, গাজা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনা।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সফরে নেতানিয়াহু ইরান এবং গাজা ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। অন্যদিকে,  গত ৪ জুলাই কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসও যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

মতামত দিন