গোপনে ইসরায়েলের পক্ষে সৌদি! ইরান-ইসরায়েল সংঘাতে বিস্ফোরক তথ্য ফাঁস।
প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি বিমানবাহিনী হেলিকপ্টার মোতায়েন করে বিস্ফোরকবোঝাই ড্রোন ধ্বংস করেছে, যা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহায়তার বিষয়টি অস্বীকার করে আসছে রিয়াদ।
সংঘাত চলাকালে সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেও, বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন—এমনটাই দাবি করছে সংবাদমাধ্যমটি। তাদের ভাষ্য, আঞ্চলিক নিরাপত্তা ও নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার কারণেই সৌদি আরব এমন পদক্ষেপ নেয়।
এদিকে, ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ না নিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এবার সেই তালিকায় সৌদি আরবের নাম ওঠায় আন্তর্জাতিক পরিসরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
উল্লেখ্য, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা। ফলে তেহরানের সঙ্গে বিরোধ বাড়লেও ইসরায়েলের বিরুদ্ধে খোলাখুলি অবস্থান নেয়নি সৌদি। গাজায় দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবিক সংকটের মুখেও দেশটির নির্লিপ্ত ভূমিকায় আগে থেকেই সমালোচিত ছিল রিয়াদ।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের অংশ হিসেবে এই গোপন সহযোগিতা ভবিষ্যতে সৌদি আরবের কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে, বিশেষ করে মুসলিম বিশ্বে। তবে সৌদি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই প্রতিবেদন বা অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
মতামত দিন