ইসরায়েলি বিমান হামলায়,ফিলিস্তিনে নিহত আরও ১১১ জন।
নিহতদের মধ্যে ২৪ জন ছিলেন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান। গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতানের বাসভবন লক্ষ্য করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা চালায়। এই হামলায় মারওয়ান আল সুলতান, তার স্ত্রী ও এক মেয়ে নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
তবে ইসরায়েল কর্তৃপক্ষ তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়াও, গাজার উত্তর ও দক্ষিণ এলাকায় শরনার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। কথিত নিরাপদ এলাকায় এসব হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। সংঘাত অব্যাহত থাকায় গাজার সাধারণ মানুষকে দারুণ কষ্টে পড়তে হচ্ছে।
মতামত দিন