পাকিস্তানে বোমা হামলায় সরকারি কর্মকর্তাসহ নিহত ৫, আহত ১৮।
বুধবার (২ জুলাই) প্রদেশটির উপজাতি অধ্যুষিত বাজাউর জেলার নওগাই এলাকায় এ ঘটনা ঘটে। টার্গেট করা হয় একটি সরকারি গাড়িকে, যেখানে ছিলেন নওগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইলসহ সরকারি কর্মকর্তারা।
নিহতদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল,সাব-ইন্সপেক্টর নূর হাকিম এবং কনস্টেবল রশিদ। গাড়িটি চলার সময় আকস্মিক বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়।
পুলিশ জানিয়েছে, হামলার ধরন দেখে প্রাথমিকভাবে এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ণয়ে কাজ শুরু হয়েছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার পেছনে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে।
প্রসঙ্গত, বাজাউর ও আশপাশের উপজাতি অঞ্চলগুলোতে অতীতে বেশ কয়েকবার জঙ্গি হামলা ঘটেছে। সাম্প্রতিক সময়ে সেখানে সহিংসতা আবারও বাড়ছে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বিশ্লেষকরা।

মতামত দিন