নিউ জার্সিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, আহত ১৫।
ঘটনাটি ঘটে দক্ষিণ নিউ জার্সির একটি বিমানবন্দরের পার্শ্ববর্তী বনভূমিতে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বিমানে থাকা সব আরোহীই আহত হন এবং তাদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় থাকা তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিমান বিধ্বস্তের পরপরই জরুরি সেবাদানকারী ইউনিট, ফায়ার সার্ভিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে কারিগরি ত্রুটি নাকি মানবিক ভুল—তা অনুসন্ধানে সময় লাগবে। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও বিমানটির ফ্লাইট রেকর্ডার বিশ্লেষণের মাধ্যমে দ্রুত তথ্য বের করার চেষ্টা চলছে।

মতামত দিন