আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় ফের গণহত্যা,ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত।

নিজস্ব প্রতিবেদক:

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও বাস্তবে চলেছে রক্তক্ষয়ী হামলা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় চালানো বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০৯ জন ফিলিস্তিনি।

মঙ্গলবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন ছিলেন দক্ষিণ গাজার একটি খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা সেখানে অতর্কিত গুলিবর্ষণ চালায়। শুধু গত মে মাসের শেষদিক থেকে এখন পর্যন্ত গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০০ ফিলিস্তিনি।

এছাড়া গাজা সিটির অভ্যন্তরে ফের কোয়াডকপ্টার হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।এসব ড্রোন হামলায় প্রাণ গেছে আরও অন্তত পাঁচজনের। দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও আল-মাওয়াসি এলাকায়  আবাসিক ভবনে চালানো গোলাবর্ষণে নিহত হয়েছেন আরও ১২ জন।

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েল অন্তত ১৪০ বার হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো।

চলমান আগ্রাসনের মধ্যে দিয়ে গাজায় মোট প্রাণহানি সংখ্যা ছাড়িয়ে গেছে ৫৬ হাজারে।

মতামত দিন