আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, ধসে পড়ল ৩ ভবন।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে রোববার ঘটে গেছে ভয়াবহ ঘটনা। ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনটি ভবন ধসে পড়েছে।

স্থানীয় সময় ভোরে ফিলাডেলফিয়ার ব্রিস্টল স্ট্রিটের একটি ব্লকে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে। ঘটনার সময় ধসে পড়া তিনটি ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি। আগুনের মধ্যে থেকে উদ্ধার করা হয় দু’জন নারীকে। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলেই মারা যান আরও একজন।তবে এখনো হতাহতদের ঘটনা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

মতামত দিন