‘বিশ্বাসঘাতক’ সেনা কমান্ডার!,ইসরায়েলে ইহুদি বসতকারীদের বিক্ষোভ।
বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, "বাহিনীর কমান্ডার একজন বিশ্বাসঘাতক"—যার মাধ্যমে ওই অঞ্চলের রিজার্ভ ইউনিটের প্রধানের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়। গত শুক্রবার এই কমান্ডারের ওপর হামলা চালিয়েছিল বসতি স্থাপনকারীদের একটি দল।
সামরিক সূত্র জানিয়েছে, বিক্ষোভকারীদের কেউ কেউ জোর করে সামরিক ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে এবং ভিতরে থাকা সেনা সদস্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে দাঙ্গা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা হয়েছে। দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করে IDF। একইসঙ্গে তারা এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, "নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরাপত্তা বাহিনীর ওপর যেকোনো হামলা প্রতিহত করতে সেনাবাহিনী ও পুলিশ সব সময় প্রস্তুত।"
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানায়নি কর্তৃপক্ষ। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মতামত দিন