গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত আরও ৮১ জন।
গাজা সিটি, দেইর আল বালাহ, আল-মাওয়াসি—এইসব জনবহুল এলাকায় আশ্রয়কেন্দ্র, ঘনবসতিপূর্ণ ভবন ও ত্রাণ বিতরণস্থলে ইসরায়েল গোলাবর্ষণ করে। যুদ্ধবিধ্বস্ত রাফাহ ও নেতজারিম করিডোরে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আবারও নিহত হয়েছেন বহু মানুষ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA জানায়, গাজার প্রায় ৮২ শতাংশ এলাকা এখন ইসরায়েলের সরাসরি সামরিক অভিযানের আওতায়। মার্চে যুদ্ধবিরতির সম্ভাবনা নস্যাৎ হয়ে যাওয়ার পর থেকে নতুন করে গৃহহীন হয়েছেন আরও ৬ লাখ ৮৪ হাজার ফিলিস্তিনি।
ইসরায়েলি আগ্রাসনের ২০ মাসে গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বেসামরিক জনগণের উপর এই হামলাকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করলেও, থামেনি ইসরায়েলি সামরিক অভিযান।

মতামত দিন