ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি।
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইকে কঠোর সমালোচনা করেন এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন। তিনি সতর্ক করেন, যদি তেহরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যায়, তবে আবারও ইরানে বোমা হামলার বিষয়ে বিবেচনা করবেন।
১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতের পর খামেনেই যখন প্রথমবারের মতো মন্তব্য করেন, তখন ট্রাম্প তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেন। এই সংঘাত শেষ হয় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর।
শুক্রবার (২৭ জুন) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে খামেনেইকে ‘একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু’ থেকে রক্ষা করার কথা উল্লেখ করে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুতে খামেনেইকে রক্ষা করেছিল।
মতামত দিন