ফিলিস্তিনের আর্থিক সংকট মোকাবেলায়,সৌদি আরবের ৩০ মিলিয়ন ডলারের কিস্তি অনুদান।
সৌদি আরবের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস অনুদান হস্তান্তরকালে বলেন, ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক ও মানবিক সমস্যাগুলো কমাতে সৌদি আরব দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটি ২০২৫ সালের জন্য সৌদি আরবের ধারাবাহিক সহায়তার অংশ।
ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতার সৌদি আরবের রাজনৈতিক ও আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবেলায় সৌদি সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পক্ষে সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি শুভেচ্ছা জানান তিনি।
সৌদি প্রতিনিধি মোহাম্মদ মুনিস আরও জানান, গত কয়েক বছরে সৌদি আরব ফিলিস্তিনে প্রায় ৫.৩ বিলিয়ন ডলার মানবিক, ত্রাণ ও উন্নয়নমূলক সহায়তা প্রদান করেছে, যা ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় সৌদির অটল সমর্থনের প্রমাণ।
মতামত দিন