ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে সম্ভাব্য হুমকি বিবেচনায় দক্ষিণ, পশ্চিম ও মধ্য নেগেভ, জুদিয়া, মৃত সাগর, লাচিশ ও আরাবাহ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। ইয়েমেন থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে ধারণা করা হচ্ছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগেও তাদের বিরুদ্ধে এ ধরনের হামলার অভিযোগ রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও ঘনীভূত করতে পারে। ইসরায়েল-গাজা সংঘাত, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের কার্যক্রমে পুরো অঞ্চল জুড়েই নিরাপত্তা হুমকি বাড়ছে।
মতামত দিন