আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

খামেনিকে হত্যার চেষ্টা ছিল,খুঁজে না পেয়ে থেমে যায় ইসরায়েল:প্রতিরক্ষামন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক:

১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে টার্গেট করে বারবার তাঁকে খুঁজেছে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। তবে অবস্থান শনাক্ত করতে না পারায় হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি।
এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বৃহস্পতিবার (২৬ জুন) দেশটির টেলিভিশন চ্যানেল ১৩-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি তাঁর অবস্থান জানা যেত, তাহলে ইসরায়েলি সেনাবাহিনী খামেনিকে নিশ্চিহ্ন করে দিত।” তার এই বক্তব্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

এর আগে, গত মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কার্যকর হয় ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি। তবে তিন দিন পার হলেও ইরানীয় শীর্ষ নেতা খামেনি এখনো প্রকাশ্যে আসেননি।

ইরানি কর্মকর্তারা বলছেন, নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেকোনো সময় খামেনিকে লক্ষ্য  করে আবারও হামলা চালাতে পারে। এ আশঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তাবলয়ে রাখা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতাকে। তাঁদের ভাষায়, “ইসরায়েলের ওপর কোনো আস্থা রাখা যায় না।”

মতামত দিন