আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না:আয়াতুল্লাহ খামেনি।
এক ভিডিওবার্তায় খামেনি বলেন, “আমাদের জাতি একক কণ্ঠে কথা বলছে। ট্রাম্প যেভাবে আত্মসমর্পণের কথা বলেছিলেন, তা ইরানের মতো একটি সম্মানিত দেশের জন্য অপমানজনক। ইরান কখনো মাথা নত করবে না।”
তিনি আরও যোগ করেন, “আমরা একটি শক্তিশালী জাতি। যারা ভাবছে আমরা ভেঙে পড়ব, তারা ভুল করছে। ইরান বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছে এবং ভবিষ্যতেও তা করবে। ট্রাম্পের মতো লোকদের কথায় আমরা মাথা নিচু করব না। বরং আমরা তাদের মুখে চপেটাঘাত করেছি।”
এই ভিডিওবার্তা রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত হওয়ার আগেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের হামলার পর পর্দার আড়ালে চলে যাওয়া খামেনির এই প্রত্যাবর্তন ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন