১২টি এফ-৩৫এ পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান কিনছে যুক্তরাজ্য।
ন্যাটোর সম্মেলনে বুধবার দ্য হেগে এই ঘোষণা দেবেন স্টারমার। সেখানেই প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ শক্তি ট্রাইডেন্ট সাবমেরিনের ওপর নির্ভরশীল ছিল। এফ-৩৫এ যুক্ত হলে প্রথমবারের মতো আকাশপথেও পারমাণবিক বোমা বহনের সক্ষমতা অর্জন করবে দেশটি।
স্টারমার বলেন, “এই অনিশ্চিত সময়ে আমরা আর শান্তিকে স্থায়ী ধরে নিতে পারি না। তাই আমাদের প্রতিরক্ষা বিনিয়োগ দরকার।”
এই যুদ্ধবিমানগুলো শুধুমাত্র পারমাণবিক বোমা নয়, প্রচলিত অস্ত্রও বহন করতে পারবে। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি এই মডেল ইতিমধ্যেই ন্যাটোর সাত সদস্য রাষ্ট্র ব্যবহার করছে। যুক্তরাজ্যও যুক্তরাষ্ট্রের তৈরি বি৬১ পারমাণবিক বোমা বহনের পরিকল্পনায় এগোচ্ছে।
ন্যাটোর মহাসচিব মার্ক রুট যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে জোটের প্রতি “বলিষ্ঠ অবদান” হিসেবে দেখছেন।
মতামত দিন