গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনে নিহত আরও ৪১ জন।
নিজস্ব প্রতিবেদক:
গাজায় আবারও চালানো ইসরায়েলি হামলায় বুধবার (২৫ জুন) একদিনেই প্রাণ গেছে আরও অন্তত ৪১ জনের। ভোররাত থেকে দেইর আল-বালাহ, নুসেইরাতসহ বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালায় আইডিএফ।
এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেইর আল-বালাহতে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে গোলাগুলিতে প্রাণ হারান অন্তত ১৪ জন। একই এলাকায় এক আবাসিক ভবনে বোমা হামলায় মারা গেছে একটি পরিবারের পাঁচ সদস্য।
নুসেইরাত শরণার্থী শিবিরেও গোলাবর্ষণে নিহত হন আরও ৩ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান অভিযানে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকগুণ বেশি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক।
মতামত দিন