আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় ট্রাম্পের ক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরানে ইসরায়েলের হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'বিশ্বাসঘাতক' বলেও ইঙ্গিত করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার  মধ্যেই ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে—এটা আমি কোনোভাবেই আশা করিনি।” তিনি আরও জানান, যুদ্ধবিরতি নিশ্চিত করতে একদিন আগেই নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন এবং কাতারের সহায়তায় ইরানকে রাজি করান। এর পরদিনই ইসরায়েল হামলা চালায়।

এই ঘটনার জেরে ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানা গেছে। এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প নিজ উদ্যোগে যুদ্ধবিরতি ঘোষণা করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “ইসরায়েল, এখনই বোমা ফেলা বন্ধ করুন। না হলে এটি হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। আপনার পাইলটদের ফিরিয়ে আনুন, এখনই।”

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর আচরণে ট্রাম্পের কূটনৈতিক পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন কৌশল নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। একই সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কেও অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে।

মতামত দিন