যুদ্ধবিরতির মধ্যেই হামলার পাল্টা অভিযোগ, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের।
মঙ্গলবার (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“ইসরায়েল, বোমা ফেলো না। যদি তুমি এটা করো, তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের এখনই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো।”
ট্রাম্পের এই বার্তাটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সরাসরি সতর্ক করার মতোই দেখা হচ্ছে। আলজাজিরা বলছে, যুদ্ধবিরতির ঘোষণার পরও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়নি। বিশেষ করে ইরানের দাবি অনুযায়ী, ইসরায়েল সীমান্ত এলাকায় বিমান হামলার চেষ্টা করছে, যদিও ইসরায়েল সরাসরি কোনো হামলার কথা স্বীকার করেনি।
ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েল তা অনুসরণ করবে। চুক্তির আওতায় দুই দেশ ২৪ ঘণ্টা কোনো হামলায় যাবে না—এমন শর্তেই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়।
কিন্তু এই চুক্তির ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই ফের উত্তেজনার খবর সামনে এলো। ট্রাম্পের হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন দেখার বিষয়।

মতামত দিন