যুদ্ধবিরতি কার্যকর হতেই ফের উত্তেজনা, মিসাইল হামলার অভিযোগ ইসরায়েলের।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, “ইরান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। তারা দক্ষিণ ইসরায়েলের আকাশে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এই চুক্তি ভাঙার জবাবে আমরা দ্রুত এবং নির্ভুল প্রতিক্রিয়া জানাবো।”
তিনি আরও বলেন, “ইরানের শাসকগোষ্ঠী যদি মনে করে চুক্তির নামে সময় কিনে আবার হামলা চালাবে, তবে তাদেরকে এর ফল ভোগ করতে হবে। ইসরায়েল তেহরানের শাসন কাঠামোর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে।”
তবে ইসরায়েলের এই দাবি অস্বীকার করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক ঘোষণায় জানিয়েছে, “যুদ্ধবিরতি কার্যকরের পর আমাদের পক্ষ থেকে ইসরায়েলের দিকে কোনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা প্রচার।”
এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক স্বাধীন সংস্থা নিরপেক্ষ তথ্য নিশ্চিত করেনি। তবে যুদ্ধবিরতির এই ভঙ্গুর বাস্তবতায় আবারও নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে।
পর্যবেক্ষকরা বলছেন, এমন পরিস্থিতিতে সামান্য উসকানিতেও ফের বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যদি উভয় পক্ষই ‘অবসান-পরবর্তী সংযম’ দেখাতে ব্যর্থ হয়।
মতামত দিন