আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সে যেই হোক, ইরানে আক্রমণ সহ্য করব না : এরদোয়ান।

নিজস্ব প্রতিবেদক:

ইরানে সাম্প্রতিক হামলা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন—“সে যেই হোক,ইরানে হামলা সহ্য করব না।

ইস্তানবুলে ওআইসি’র এক বৈঠকে এরদোয়ান বলেন, “মধ্যপ্রাচ্য নতুন আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের সামরিক অভিযান শুধু ইরান নয়, গোটা মুসলিম বিশ্বকেই হুমকির মুখে ফেলছে। আমরা এর নিন্দা জানাই এবং এই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ তৈরির আহ্বান জানাই।”

তুর্কি প্রেসিডেন্ট জানান, ইরানের জনগণের প্রতি তুরস্কের সমর্থন রয়েছে এবং ‘আত্মরক্ষার অধিকার’ যেকোনো দেশেরই আছে।

তার ভাষায়, “আজ ইরান, কাল যে কেউ টার্গেট হতে পারে। তাই সবার আগে এই আগ্রাসন থামাতে হবে।”

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। এরপর পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে এরদোয়ানের বক্তব্যকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।

মতামত দিন