নেতানিয়াহুর কূটনীতি: কীভাবে ট্রাম্পকে টেনে আনা হলো ইরান হামলার জন্য।
টাইমের প্রতিবেদনে জানা যায়, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির তীব্র অগ্রগতি এবং অতীতে ইরানের ট্রাম্পের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের তথ্য স্মরণ করিয়ে দেন।
প্রাথমিকভাবে ট্রাম্প কূটনৈতিক সমাধানের পক্ষে থাকলেও,৬০ দিনের সময়সীমায় ইরান কোনো চুক্তিতে না আসায় পরিস্থিতি পরিবর্তিত হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ৩১ মে জানায়, ইরান গোপনে পারমাণবিক উপকরণ তৈরি করছে। এরপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন গোয়েন্দা তথ্য শেয়ার করে এবং পরবর্তীতে মার্কিন প্রশাসন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা আক্রমণ চালিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘমেয়াদি ও জটিল রূপ নিতে পারে।
এভাবে নেতানিয়াহুর কূটনৈতিক দক্ষতা এবং ট্রাম্পের সিদ্ধান্তের মাধ্যমে যুদ্ধের মঞ্চ তৈরি হয়,যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন