এক ঘণ্টার মধ্যে ইরান প্রথম দফায় ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইয়নেটের প্রতিবেদনে বলা হয়, ইরানি বাহিনী এক ঘণ্টার মধ্যে চারটি পৃথক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলার বেশিরভাগই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা সম্ভব হয়েছে।তবে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছেই বিস্ফোরিত হয়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, এই বিস্ফোরণের কারণে সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঠিক কোন এলাকায় এ ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা—সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়ে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
মতামত দিন