আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানে আইআরজিসির ১০ সদস্য নিহত।

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও জটিল রূপ নিচ্ছে। রোববার ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলের চালানো এক বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমপক্ষে ১০ সদস্য প্রাণ হারিয়েছেন।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

তাসনিমের প্রতিবেদনে আরও জানানো হয়, হামলায় আহত হয়েছেন আইআরজিসির আরও বেশ কিছু সদস্য, তবে তাদের সংখ্যা ও পরিচয় জানানো হয়নি।

অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, ১৩ জুন থেকে শুরু হওয়া সামরিক অভিযানে তারা ইরানের অন্তত বিশজন সামরিক কমান্ডার ও পারমাণবিক গবেষককে হত্যা করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধারাবাহিক হামলা ও প্রতিহিংসার চক্র ইরান-ইসরায়েল  বৈরিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যা মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।

এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

মতামত দিন