ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা,ইসরায়েলজুড়ে সতর্কতা জারি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে সতর্কতা সাইরেন চালু হয়েছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এ অবস্থায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরাঞ্চলের নাহারিয়া, গেশার হাজিভ, হিলা, মেওনা ও মিইলিয়া শহরে সাইরেন শোনা গেছে, যা আক্রমণের সরাসরি সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, ইসরায়েল জানিয়েছে, পাল্টা হামলায় তারা ইরানের অন্তত ছয়টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে ইরানের ১৫টি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের মেহরাবাদ, মাশহাদ ও ডেজফুলের ঘাঁটিগুলো।
মধ্যপ্রাচ্যে ক্রমশ ঘনীভূত এই সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ ধরনের পাল্টাপাল্টি আঘাত বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ।
মতামত দিন