ইরানে হামলার পর কৃতিত্ব নিজের কাঁধে তুলে নিলেন ট্রাম্প।
নিজস্ব প্রতিবেদক:
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার পর নিজের সাফল্যের জন্য নিজেই প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, ইরান যদি কোনো পাল্টা আঘাত হানে, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর জবাব দেবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
রোববার (২২ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প লিখেন, “আমরা যা দেখিয়েছি, তার চেয়ে অনেক বেশি শক্তি প্রয়োগের ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। ইরান যদি পাল্টা প্রতিক্রিয়ায় যায়, তাহলে আমাদের জবাব হবে আরও তীব্র।”
তিনি আরও বলেন, “আজ রাতে আমরা কী করতে পারি, তা গোটা বিশ্ব দেখেছে।”
পোস্টের একেবারে শেষে ট্রাম্প নিজ নাম ও পদবী লিখে স্বাক্ষরের ভঙ্গিতে লেখেন, “ধন্যবাদ! ডোনাল্ড জে. ট্রাম্প, প্রেসিডেন্ট, ইউএসএ।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য কেবল রাজনৈতিক বার্তা নয়, একই সঙ্গে তা একটি সামরিক সতর্কতাও। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন