যুক্তরাষ্ট্রের হামলার পরও থামছে না ইরানের পরমাণু কর্মসূচি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই শিল্প আমাদের জাতীয় অগ্রগতির প্রতীক,যা বহু ত্যাগ ও আত্মাহুতির ফসল। দেশের বিরুদ্ধে বিদেশি হুমকি কিংবা হামলা এ অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
ইরানের পরমাণু শক্তি সংস্থা আরও জানায়, দেশের জনগণকে তারা নিশ্চয়তা দিতে চায় যে, যেকোনো বিদেশি আগ্রাসনের মধ্যেও তাদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন চলবে নিরবিচারে।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, তারা ফোরদো, নাতানজ এবং ইসফাহান—এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা উদ্বেগ ও সামরিক উত্তেজনা আরও বেড়ে যায়।
বিশ্লেষকদের মতে, ইরানের এই দৃঢ় অবস্থান আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং কূটনৈতিক সমাধানের সুযোগ সংকুচিত করতে পারে।
মতামত দিন