আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েল এগিয়ে, যুদ্ধ থামাতে বলাটা কঠিন: ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদক:

ইরান–ইসরায়েল চলমান সামরিক উত্তেজনায় ইসরায়েলের অগ্রগতি উল্লেখ করে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিতে কিছুটা দ্বিধা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “যখন কেউ যুদ্ধে এগিয়ে থাকে, তখন তাকে থামাতে বলা কঠিন।
এটা সেই পরিস্থিতি নয় যেখানে হারতে থাকা পক্ষকে থামাতে বলা হয়।”

টাইমস অব ইসরায়েল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ সময় ইসরায়েলি অভিযানকে ‘সফল’ আখ্যা দিয়ে জানান, তেহরানের ওপর চাপ অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ  রক্ষা করছে। তার ভাষায়, “আমরা ইরানের সঙ্গে কথা বলছি, এবং সেটা চালিয়ে যাচ্ছি।”

যুদ্ধ বন্ধে সরাসরি হস্তক্ষেপের ব্যাপারে ট্রাম্প বলেন, “এ মুহূর্তে ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলা কঠিন সিদ্ধান্ত হবে।”

অন্যদিকে, ইরানের অবস্থান এখনো অনমনীয়। গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দেন, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।”

বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে কূটনৈতিক সমঝোতার পথ বন্ধ করে দিতে পারে।

মতামত দিন