আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভূমিকম্প ও বিমান হামলায় বিপর্যস্ত ইরান, সেমনানে আঘাত হানে ৫.১ মাত্রার কম্পন।

নিজস্ব প্রতিবেদক:

প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধাবস্থার দ্বৈত অভিঘাতে চরম সংকটে পড়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার (২১ জুন) দেশটির উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
কম্পনের কেন্দ্র ছিল সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, কম্পনের পরপরই বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকটি ভবনে আংশিক ক্ষতির খবর মিলেছে। ভূমিকম্পের তীব্রতায় ইরানের কিছু শহরে ইন্টারনেট সংযোগ ও আর্থিক লেনদেনের সেবা সাময়িকভাবে ব্যাহত হয়।

একই সময়ে ইসরায়েলের বিমান হামলায় ইরানের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।এমন সংকটময় মুহূর্তে ইরানিদের একযোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত রয়েছে রেড ক্রিসেন্টসহ স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

পরিস্থিতি সামাল দিতে জরুরি সহায়তা পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে যোগাযোগ  ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

মতামত দিন