আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে যতদিন প্রয়োজন, হামলা চলবে: নেতানিয়াহু।

নিজস্ব প্রতিবেদক:

ইরানের বিরুদ্ধে হামলা যতদিন প্রয়োজন ততদিন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আমাদের অস্তিত্ব আজ ডাবল হুমকির মুখে— একদিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, অন্যদিকে পারমাণবিক অস্ত্র।
তাই এই উন্মাদ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না।’

শুক্রবার (২০ জুন) তেলআবিবের দক্ষিণে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

গত রোববার (১৫ জুন) ভোররাতে ইরান তেলআবিবের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে প্রতিষ্ঠানটির একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি ভবন ছিল উচ্চ-গোপনীয় গবেষণাগার।

পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন নেতানিয়াহু। এরপর সরাসরি ইরানকে হুঁশিয়ার করে বলেন, “এটা এক দিনের যুদ্ধ নয়, এটা আমাদের বাঁচা-মরার লড়াই। আমরা জানি, ইরান কেবল আমাদের ধ্বংস করতে চায় না, তারা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। এই হুমকি প্রতিহত করতে আমরা প্রয়োজন হলে দীর্ঘ মেয়াদেও প্রস্তুত।”

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর আগে জানায়, ইরানি হামলার পর পাল্টা জবাবে দেশটির অভ্যন্তরেও একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

মতামত দিন